Tuesday, October 21, 2014

:: আগে কী সুন্দর ঈদ কাটাইতাম ::


:: আগে কী সুন্দর ঈদ কাটাইতাম :: [বাউলসাধক শাহ আবদুল করিম-এর 'আগে কি সুন্দর দিন কাটাইতাম' গান অবলম্বনে] - Asif Mehdi আগে কী সুন্দর ঈদ কাটাইতাম! তখন মোরা পোলাপান, নই এমন জোয়ান, রাস্তায় কোরবানির পশু গুনিতাম। আগে কী সুন্দর ঈদ কাটাইতাম! মানুষ হাটে যাইত, কেউবা তাকাইতো, তারা কী 'গরু নাকি ছাগল' জিগাইতাম! যারা ফিরা আসিত, গরু বা খাসিতো- জিজ্ঞাসা করিয়া দামটা জানিতাম। আগে কী সুন্দর ঈদ কাটাইতাম! আশেপাশে কত্ত প্রতিবেশী রইত, নিমন্ত্রণ ছাড়াই মোরা দলবেঁধে যাইতাম। সালামির টাকা, দিত চাচা-কাকা, সে টাকায় আইসক্রিম খাইয়া ফিরিতাম। আগে কী সুন্দর ঈদ কাটাইতাম! ভাবি আজ মনে, কাঁদিলে গোপনে, এই দিন হইব না সেই দিনের সমান। আহা আর একবার, সেই দিন দেখবার, সুযোগ যদি ভাই দুনিয়ায় পাইতাম! আগে কী সুন্দর ঈদ কাটাইতাম!